আট মাস নিখোঁজ থাকার পর লকডাউনের মধ্যে বাবাকে খুঁজে পেল ছেলে

s1সৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা: সুন্দরবনে লকডাউনের মধ্যে করোনা পরীক্ষা করে বাবাকে ফিরিয়ে দেওয়া হলো ছেলের হাতে। বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ বাজার এলাকার ঘটনা। বছর ৭২ এর  দিনদয়াল মিশ্র বাড়ি উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার কোতোয়ালি থানা এলাকায়। গত আটমাস আগে হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। তারপর থেকে তার ছেলে বছর ২৬ এর সুরজ মিশ্র কোতোয়ালি থানায় ছবি দিয়ে নিখোঁজের অভিযোগ করেন। বাবার ছবি বিভিন্ন থানায় দিয়েছিলেন ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। বিভিন্ন আত্মীয়ের বাড়িতেও খোঁজ নেওয়া হয়। কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও তার বাবাকে আর খুঁজে পাওয়া যায় না। অবশেষে লকডাউনের মধ্যে দীর্ঘ আট মাস পর বাবাকে ফিরে পেল ছেলে। হিঙ্গলগঞ্জ বাজারে বৃদ্ধ দিনদয়াল ঘুরে বেড়াচ্ছিলেন। কখনো দোকানের সামনে আবার কখনো বাড়ির উঠোনে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতেন। এই দেখে হিঙ্গলগঞ্জ বাজার কমিটির সম্পাদক সুশান্ত ঘোষ প্রথমে জেলার হ্যাম রেডিওর মাধ্যমে যোগাযোগ করেন। তারপর ওই বৃদ্ধের চুল কেটে, সুস্থ সেবা করে এবং তার শরীরে করোনা পরীক্ষা করার পর নিজেদের হেফাজতে রেখেছিলেন। গত একমাস ধরে তাকে সেবা করে তার নাম ও ঠিকানা ও কিছু পরিচয় পাওয়া যায়। এরপরে উত্তরপ্রদেশের কোতোয়ালি থানার পুলিশের সঙ্গে তার নাম-পরিচয় জানিয়ে যোগাযোগ করা হয়। কোতোয়ালি থানার পুলিশ দীনদয়ালের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের ঠিকানা দেয়। শুক্রবার দুপুরে হারানো দিনদয়ালের ছেলে সুরাজ মিশ্র ও তার শ‍্যালক পবন কুমার উপযুক্ত নথিপত্র, সঠিক ঠিকানা, বাবার ছবি ও প্রশাসনের অনুমতি নিয়ে চারচাকা গাড়ি করে এসে লকডাউনের মধ্যে ঐ বৃদ্ধকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন। দীর্ঘ আট মাস পর বাবাকে পেয়ে খুশি পরিবার। তাকে নতুন জামাকাপড় পরিয়ে ফুল মিষ্টি দিয়ে গাড়িতে তুলে দিলেন হিঙ্গলগঞ্জ বাজার কমিটির সম্পাদক সুশান্ত ঘোষ। তিনি বলেন, এই ধরনের কাজ করে আমরা মানসিক তৃপ্তি পাই। গত তিন মাসে আমরা তিন জনকে ভিন রাজ্যে তাদের সঠিক ঠিকানায় পৌঁছে দিয়েছি। এটা সামাজিক কাজ। আমরা এই কাজ করে নিজেরা যেমন আনন্দ পাই আবার হারানো মানুষকে পেয়ে তাদের পরিবারের সদস্যরাও খুশি হয়।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading