মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ

IMG-20200723-WA0023সৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা:  বসিরহাট মহকুমার হাড়োয়া থানার গোপালপুর ১নং গ্রাম পঞ্চায়েতের মুন্সীঘেরি নতুনপাড়ার ঘটনা। বছর ২৮ এর গৃহবধূ বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তারপর তাকে হাত-পা বাঁধা অচৈতন্য অবস্থায় দেখতে পায় স্থানীয় মেছোঘেরী কর্মীরা। পরিবারের লোককে খবর দিলে ঘটনাস্থলে স্বামী উৎপল পাত্র সহ গ্রামবাসিরা বছর ২৮ এর গৃহবধূকে উদ্ধার করে প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে তারপর বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। ওই মহিলার প্রত্যক্ষ বয়ান অনুযায়ী চারজনের বিরুদ্ধে হাড়োয়া থানায় গণধর্ষণের অভিযোগ হয়েছে। অভিযুক্তরা সকলেই পলাতক। কি করে মহিলা মেছোঘেরীতে আসলো তদন্ত শুরু করেছে পুলিশ।

স্বামী উৎপল পাত্র একটি মাছের আড়তে কাজ করে। অবিলম্বে ৪ দুষ্কৃতীকে গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে গ্রামবাসীরা। অভিযুক্তরা এখনও অধরা।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading