১৩ জন শহীদের জন্য হাজার তেরো জনের রক্ত উৎসর্গ

cd029dd0-abfc-4ad5-a2b7-87a625113bf5সৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা: বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের বাসাবাটি গ্রামে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসে রক্তদানের আয়োজন হলো। একুশে জুলাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউনের জন্য ভার্চুয়াল সভার আয়োজনের নির্দেশ দিয়েছিলেন। রাজ্যজুড়ে ব্লকে ব্লকে, বুথে বুথে নেতা-কর্মী-সমর্থকদের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিভিন্ন সামাজিক কাজ করার নির্দেশ দিয়েছিলেন। এক দিকে যেমন খরচ বাঁচিয়ে কেউ ত্রাণ বিলি করছেন আবার কেউ করোনা সতর্কতার বার্তা নিয়ে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ এবং আম্ফানের দুর্গতদের পাশে দাঁড়িয়ে সবরকম সাহায্য করেছেন, সেরকমই এক অভিনব কর্মসূচির মাধ্যমে হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নুরুল ইসলামের উদ্যোগে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে ‘৯৩ এর ১৩ জন শহীদের জন্য হাজার তেরো জন মহিলা, পুরুষ, যুবক-যুবতী গ্রামবাসীরা রক্তদানের মধ্য দিয়ে তাদের উদ্দেশ্যে রক্ত উৎসর্গ করে শহীদদের স্মরণ করলেন। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাড়োয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম, তৃণমূল কংগ্রেসের হাড়োয়া ব্লক সভাপতি সফিক আহমেদ, তৃণমূল নেতা হাফিজ আহমেদ, খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রাজ্জাক আলী মোল্লা, খাসবালান্দা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সিরাজ গাজী সহ এলাকার শিক্ষক শিক্ষিকা থেকে বুদ্ধিজীবীরা শহীদদের স্মরণে এই রক্তদান অংশগ্রহণ করেছিলেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading