হাড়োয়ায় ২১ জুলাই এ এলাকার দুঃস্থদের ত্রাণ বিতরণ

basirr3সৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা: মঙ্গলবার ২১শে জুলাই উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য সঞ্জয় বিশ্বাসের উদ্যোগে প্রায় তিন শতাধিক  গরীব দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হলো মাস্ক, জীবানুনাশক, ডাল, আলু, তেল, নুন, সাবান, বিস্কুট এর মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। এদিনের বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক হাফিজ আহমেদ, হাড়োয়া গ্রাম পঞ্চায়েত প্রধান আহাদ মোল্লা, হাড়োয়া পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত বিশ্বাস সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। প্রতি বছরই হাড়োয়ার ব্লক থেকে তৃণমূলের নেতা কর্মী সমর্থক মিলে প্রচুর জনগণের সমাগম হয় ২১ জুলাই এর সভায়। যাওয়া, খাওয়া ও অন্যান্য খরচ মিলিয়ে খরচাও হয় প্রচুর। কিন্তু করোনা পরিস্থিতির জন্য এবছর একুশে জুলাইয়ে ভার্চুয়াল সভার ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই খরচা থেকেই এবছর স্থানীয় ভ্যানচালক থেকে রিক্সাচালক, মুটে মজুরের মত গরীব দুঃস্থ মানুষদের জন্যই সাহায্যের এই উদ্যোগ। কর্মসূচি নিয়ে এদিন সঞ্জয় বিশ্বাস জানান, অন্যান্য বছর যেমন তিনি তার দলের নেতা-কর্মীদের নিয়ে বাস ভর্তি করে দিদির জনসভায় উপস্থিত হন। কিন্তু এবছর সেই সুযোগ নেই। কিন্তু হারায়নি একুশের আবেগ। পাশাপাশি তিনি এও জানান, একুশের জনসভায় উপস্থিত হওয়ার জন্য যে পরিমাণ খরচ হতো সেই টাকা থেকে এলাকার দুঃস্থদের এই চাল বিতরণের উদ্যোগ। করোনা পরিস্থিতি না কাটা পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তিনি।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading