শহীদ স্মরণে রক্তদান

7201bd56-ebb6-4619-9779-86daeb4c8340নিজস্ব সংবাদদাতা, হুগলি: বর্তমানে সারা দেশে চলা অতিমারী ও তার মধ্যে ঠিক এই সময়েই বেশি করে প্রয়োজন হয়ে পড়ে রক্তের। আগামীর বিপদ সংকেতকে সামনে রেখে হুগলি জেলার রিষড়ার পশ্চিম পাড়ের জনস্বাস্থ্য সম্পর্কিত এক বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্থা শ্বেতা আই ওয়েলফেয়ার সোসাইটি গত শনিবার (১১ জুলাই, ২০২০) আয়োজন করেছিল লাদাখ সীমান্তে শহীদ হওয়া ভারতমায়ের বীর জওয়ানদের স্মরণে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের। শিবিরে অর্ধ শতাধিক স্বেচ্ছা রক্তদাতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ১৭ জন মহিলা স্বেচ্ছা রক্তদাতার রক্তদান।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading