গ্রাম পঞ্চায়েত সদস্য ভবেশ ঘোষের উদ্যোগে শহীদ সেনাদের স্মরণে রক্তদান শিবির ও বিনামূল্যে সবজি বাজার

kanaipur-5শুভদীপ দে, হুগলি:  লাদাখ সীমান্তে শহীদ ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো কোন্নগর কানাইপুর বারোয়ারি তলায় শহীদ নির্মল ব্যানার্জি স্মৃতি পাঠাগারে। রবিবার দুপুরে কানাইপুর গ্রাম পঞ্চায়েত সদস্য ভবেশ ঘোষ এর উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সীমান্তে শহীদ সেনাদের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন, আত্মার শান্তি কামনায় নীরবতা পালনের পর কানাইপুরে শহীদ নির্মল ব্যানার্জি স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়া এই রক্তদান শিবিরে ১৫ জন মহিলা সহ মোট ৫০ জন রক্ত দান করেন। উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক প্রবীর ঘোষাল, শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি দীপ্তি ভট্টাচার্য সহ আরো অনেকে। এদিনে রক্তদান শিবির শেষে প্রত্যেক রক্তদাতাকে শংসাপত্র ও গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া এদিনের এই অনুষ্ঠানে ভবেশ ঘোষ এর উদ্যোগে কানাইপুরে গরীব মানুষের জন্য বিনামূল্যে সবজি বাজার ছিল সবজি বলতে আলু, পিয়াজ, পটল, কুমড়ো, ডাটা শাক, বেগুন প্রভৃতি দেওয়া হয়।

এদিনের সবজি বাজারের দায়িত্ব ছিল কানাইপুর গ্রাম পঞ্চায়েত সদস্য ভবেশ ঘোষের। দায়িত্ব সামলান পঞ্চায়েত সদস্য শংকর চক্রবর্তী, শ্রীমতি সুভ্রা দাস প্রমূখ। শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী দীপ্তি ভট্টাচার্য্য জানান পঞ্চায়েত এলাকার শ্রমজীবী মানুষের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কানাইপুরের সবজি বাজারের দোকানদাররা পাশে দাঁড়িয়েছেন। এদিন ১০০ জন গরিব মানুষকে বিনামূল্যে আনুমানিক ৭ কিলো করে সবজি দেওয়া হয়েছে। উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক প্রবীর ঘোষাল।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading