বসিরহাটে বিজেপি ও সিপিএমের বড়সড় ভাঙন

bsirhatসৌমাভ মণ্ডল, বসিরহাট:  বসিরহাট মহকুমার বসিরহাট ২নং ব্লকের মাটিয়াতে সিপিএম ও বিজেপিতে বড়োসড়ো ভাঙন। প্রায় ৫০০ রাজনৈতিক কর্মীর যোগদান তৃণমূলে। যখন করোনা ও আম্ফান নিয়ে সারা রাজ‍্যজুড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে, সেই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসে রাজ‍্যের দুই বিরোধী দল সিপিএম ও বিজেপি থেকে প্রায় ৫০০ কর্মী রাজ‍্যের মুখ‍্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে সামিল হলেন। তৃণমূলের ধান‍্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মিহির ঘোষ, শ্রীনগর-মাটিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান মোস্তাক আহমেদ ও তৃণমূলের বসিরহাট ২নং ব্লক সভাপতি সরোজ ব‍্যানার্জীর উপস্থিতিতে এই যোগদান হয়। যোগদানকারীদের বক্তব‍্য অনুযায়ী, পুরানো দলে থেকে তারা রাজ‍্যের তথা দেশের কোন উন্নয়ন যজ্ঞে সামিল হতে পারছিল না, মমতা ব‍্যানার্জীর কর্মযজ্ঞে তারা সামিল হয়ে রাজ‍্য তথা দেশের উন্নয়নে সামিল হতে চায়। তৃণমূল নেতাদের বক্তব্য অনুযায়ী, এই যোগদানের ফলে দলের শক্তি বৃদ্ধি হল, কিন্তু দলের শৃঙ্খলা মেনে কাজ করতে হবে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat