Site icon Sambad Pratikhan

পঞ্চায়েতের ঠিকাকর্মীকে কান ধরে উঠবোস করানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Advertisements

প্রবীর বোস, হুগলি: হুগলি জেলার সিঙ্গুরের নসিবপুর গ্রাম পঞ্চায়েতের এক ঠিকাকর্মীকে কান ধরে উঠবোস করানোর অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন বিজেপি কর্মীর বিরুদ্ধে বুধবার পুলিশে অভিযোগ দায়ের করা হয় পঞ্চায়েতের তরফ থেকে। পঞ্চায়েতের পক্ষ থেকে এদিন জানানো হয় গতকাল বিজেপি বিভিন্ন দাবি নিয়ে পঞ্চায়েতে ডেপুটেশন দিতে আসে। এরপর ফেরার সময় রাস্তার পাশে চায়ের দোকানে চা খেতে দেখেন পঞ্চায়েতের  ঠিকাকর্মীকে। ঠিকাকর্মীকে দেখতে পেয়ে তাকে কান ধরে উঠবোস করানো ও মারধোর করার অভিযোগ উঠেছে। তাই বিজেপির বিরুদ্ধে বুধবার পুলিশে অভিযোগ জানানো হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে।

Exit mobile version