অপরদিকে বসিরহাট মহকুমার দশটি ব্লকে রেশন দুর্নীতি, করোনার তথ্য গোপন সহ রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রতিকি অবস্থান বিক্ষোভ করলো বসিরহাট বিজেপি। বিজেপির। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষের নেতৃত্বে সামাজিক দূরত্ব মেনে মুখে মাস্ক, হাতে থালা, গ্লাস, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে হাসনাবাদ বিডিও অফিসের সামনে মাটিতে বসে পড়েন বিজেপির নেতা কর্মীরা। তারক ঘোষ বলেন, “করোনা নিয়ে রাজ্য সরকার তথ্য গোপন করছে। কেন্দ্রের দেওয়া চাল ও রেশন ব্যবস্থা নিয়ে নোংরা রাজনীতি করছে রাজ্য। এখন গভীর সংকটের সময়ে করোনার বিরুদ্ধে মানুষ লড়াই করছে, খাদ্য সংকটে জর্জরিত হচ্ছে। আর সেখানে রাজ্যের বিভিন্ন জায়গায় রেশন দুর্নীতি প্রকাশ্যে বেরিয়ে এসেছে। তারই প্রতিবাদে আমাদের এই প্রতিকি অবস্থান বিক্ষোভ। রাজ্য সরকার অবিলম্বে যদি দুর্নীতি বন্ধ না করে সেক্ষেত্রে আমরা বৃহত্তর আন্দোলনে অবতীর্ণ হবো।”
সারা রাজ্যে বিজেপি’র বিক্ষোভ কর্মসূচী
Advertisements
