Site icon Sambad Pratikhan

তৃনমুলের দলীয় কার্যালয় ভাঙচুর

Advertisements

প্রবীর বোস, হুগলি:   বিজেপি রাজ্য সভাপতির সভায় যাবার সময় তৃনমুলের দলীয় কার্যালয় ভাঙুচুরের ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হলো আরামবাগ। আরামবাগের গড়বাড়ীতে আজ বিজেপি রাজ্য সভাপতি একটি জনসভায় যোগ দিতে যাবার পথে তৃনমুলের দলীয় কার্যালয় ভাঙচুর চালানোর অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। আরামবাগের বড়জোড়া এলাকায় তৃনমুলের বেশ কয়েকটি দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ তুলতে রীতিমত বিক্ষোভে ফেটে পরে এলাকাবাসীরা। তাদের অভিযোগ প্রথমে দলীয় কার্যালয়ের কিছুটা দুরে বিজেপি কর্মীরা বেশ কয়েকটি বোমা মারে। এরপরই একে একে ভাঙচুর চালায় তৃণমুলের দলীয় কার্যালয়। এর জেরে উত্তপ্ত হয় এলাকা। বিক্ষোভ বুঝতে পেরে ঘটনাস্থলে আসে আরামবাগ থানার পুলিশ। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির আরামবাগের সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ পাল্টা অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের দুস্কৃতিরা বুলুন্ডিতে তাদের সমর্থকদের গাড়ি আটকে ভাঙচুর চালায় ও কর্মীদের মারধর করে।

Exit mobile version