কানাইপুরে ২জন স্বাস্থ্যকর্মী সহ করোনায় আক্রান্ত ৬

4bd50f72-5016-4a57-8845-337771695c57-(1)শুভদীপ দে, হুগলি:  হুগলি জেলার কোন্নগরের কানাইপুরে গত চব্বিশ ঘন্টার মধ্যে নতুন করে করোনা আক্রান্ত ৬ জন। সোমবার  কানাইপুর গ্রামপঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব বলেন কানাইপুরে নতুন করে ৬ জনের শরীরে করোনা ভাইরাসের হদিস মিলেছে। তার মধ্যে দুজন মহিলা ও চারজন পুরুষ। তবে নতুন করে আজ যিনি আক্রান্ত হয়েছেন তিনি নৈটি রোডের একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাসিস্টেন্ট ম্যানেজার এছাড়াও কানাইপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দুজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হন বলে জানান পঞ্চায়েত প্রধান। কানাইপুরে নতুন করে ৬ জনের শরীরে করোনা ভাইরাসের হদিস মেলায় চিন্তা বেড়েছে মানুষের। পঞ্চায়েতের পক্ষ থেকে রোজ সানিটাইজ করা হচ্ছে বিভিন্ন এলাকা।

কানাইপুরে মোট ১২ জন করোনা আক্রান্ত হয়েছে।তার মধ্যে তিন জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। পঞ্চায়েত প্রধান জানান এই বিষয়টি নিয়ে মহকুমা শাসক কে জানাবেন এবং  বিডিও,  এসডিও এবং ডি এম,বি এম ও এইচ’ এবং সি এম ও এইচ কে জানাবেন এবং প্রশাসনিক বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading