সুন্দরবনে বিজেপি ও সিপিএমে বড়সড় ভাঙ্গন

47211d60-3619-4722-9c50-c28304625ac8সৌমাভ মণ্ডল, বসিরহাট : বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলে যোগদান করলেন প্রায় দুই শতাধিক বিজেপি ও সিপিএম কর্মী সমর্থক ও নেতা নেত্রী। এদিন কালিতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি শ্যামল মন্ডল, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ‍্যক্ষ তুষার মন্ডলের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন প্রায় দুই শতাধিক বিজেপি ও সিপিএম কর্মী সমর্থকরা। কালিতলা অঞ্চলের বিজেপি নেতা বিষ্ণুপদ জোয়ারদার ও প্রশান্ত মন্ডল এবং সিপিএম নেতা মানিক মণ্ডল, হরে কৃষ্ণ জোয়ারদাররা এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে বিজেপি ও সিপিএমের পতাকা ত্যাগ করে তৃণমূলের দলীয় পতাকা ধরেন। তাদের অভিযোগ বিজেপিতে থাকলে মানুষের পাশে থেকে উন্নয়ন করা যাবে না। এরই মধ্যে বিজেপি নেতারা দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে। পাশাপাশি দলের মধ‍্যে গোষ্ঠীদ্বন্দ্ব বেড়ে গিয়েছে। প্রকৃত বিজেপি নেতারা দলে জায়গা পাচ্ছে না। অন্য রাজনৈতিক দল থেকে আসা কর্মীরা বিজেপির মাথায় বসছে। এরাই দলের দুর্নীতি করে দলের বদনাম করছে। এই দলে পুরনোদের কোনো সম্মান নেই, তাই দল ত্যাগ করেছি। একদিকে মানুষের উন্নয়ন করা অন্যদিকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়ানো আমাদের মূল চিন্তাভাবনা। তাই আজ তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকার নীচে চলে এসেছি। তাহলে মানুষের জন‍্য কিছু করতে পারবো। তাই দল ত্যাগ করে আজ রাজ্য সরকারের উন্নয়নের শরিক হতে এসেছি।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat