তেলীনিপাড়ায় দাঙ্গার ঘটনার মূল মাস্টার মাইন্ড ধৃত

b1889f88-dbe6-4ff2-a56a-f537751f03aeপ্রবীর বোস, হুগলী:  ভদ্রেশর তেলীনিপাড়ার দাঙ্গার ঘটনার মূল মাস্টার মাইন্ড মহ: কলিম গ্রেফতার। তাকে দশ দিনের পুলিশের হেফাজতের নির্দেশ চন্দননগর আদালতের। সোমবার ২২ জুন গোপন সূত্রে খবর পেয়ে ভদ্রেশর ও চন্দননগর পুলিশ কমিশনারেট একটি দল ভদ্রেশর থানা এলাকার বেশকিছু জায়গায়র তেলীনিপাড়ায় হানা দেয়। সেখান থেকে তেলীনিপাড়ার দাঙ্গার ঘটনায় যুক্ত মূল অভিযুক্ত মহ:কলিম কে পুলিশ গ্রেফতার করে। পুলিশের সূত্রে জানা গিয়েছে।ঘটনার পর থেকে এই অভিযুক্তকে ক্ষোজা হচ্ছিল।সে গা ঢাকা দিয়ে বিভিন্ন ছদ্মবেশে কখনো ২৪পরগণা কখনো হাওড়া আবার কখনো কলাণী গয়েশপুরে আস্তানা গেলে ছিল। সেখানেও ২৪ পরগণা জেলার কমিশনারেটের পুলিশ হানা দেয়। সে এই হানার ভয়ে বেগতিক দেখে সে ভদ্রেশর তেলীনিপাড়ায় আসে। এই সময় ভদ্রেশর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে। এরপরই চন্দননগর ও ভদ্রেশর থানার পুলিশ তেলীনিপাড়ায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত কে গ্রেফতার করে। তাকে চন্দননগর আদালতে তোলা হলে বিচারক দশ দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading