অভিনব সোনা পাচার রুখল বিএসএফ, উদ্ধার বৈদেশিক মুদ্রা

c5d3af1e-51c9-4fa6-bcda-058সৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা: বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ গাব‍রডাহ্ সীমান্তের ঘটনা। শুক্রবার গভীর রাতে স্থানীয় যুবক বছর ২৮ এর পরেশ রায় একটি মোটর সাইকেলের চাকার মধ্যে প্রায় ৩০ পিস সোনার বিস্কুট যার ওজন প্রায় সাড়ে ৪ কেজি ও বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা; সেগুলি নিয়ে সীমান্ত থেকে স্বরূপনগরের দিকে আসছিল। টহলরত ১৫৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর সন্দেহ হয়। ওই যুবককে থামিয়ে মোটরসাইকেলের চাকা খুলতেই চক্ষু চড়কগাছ বিএসএফের। বাইকের দুটো চাকার মধ্যে থেকে প্রায় ৩০পিস সোনার বিস্কুট উদ্ধার হয়। পাশাপাশি মালয়েশিয়া মুদ্রা ১০০০ টাকা ও ভারতীয় মুদ্রা ১০০০ টাকা উদ্ধার করেছে বিএসএফ। পরেশ রায়ের সঙ্গে আন্তর্জাতিক সোনা পাচারের যোগসুত্র আছে বলে মনে করছে সীমান্তরক্ষী বাহিনী। মোটর বাইকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।

ওই যুবক ও সোনাগুলি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত সোনা পাচারকারীকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading