সীমান্তের ইছামতি নদী বাঁধের কাজ শুরু করল সেচ দপ্তর

soumabha-16সৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা: আম্ফানের জেরে বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের ইটিন্ডা থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কংক্রিটের বাঁধ নদী গর্ভে চলে গিয়েছিল। যার জেরে প্রায় ৪০০০ মৎস্যজীবী সহ প্রায় কুড়ি হাজার মানুষ বিপন্ন। সেই খবর সংবাদ মাধ‍্যমে সম্প্রচারের পর নড়েচড়ে বসেছে সেচ দপ্তর। বুধবার থেকে প্রথম পর্যায়ে ইছামতি নদীর পাড় বরাবর মাটির বস্তা ফেলে ও নদীর পাড়ে শাল বল্লা, বালির বস্তা, মাটি ও বাঁশ দিয়ে শুরু হলো ইছামতি নদীর অস্থায়ী বাঁধের কাজ। বুধবার ভরা কোটালেই নদী বাঁধ মেরামতির কাজ শুরু হল, কিছুটা হলেও স্বস্তির হাওয়া সীমান্তের ইছামতি পাড়ের বাসিন্দাদের মধ‍্যে। তারই মধ‍্যে নদী বাঁধের উপর  রান্না করে বিপন্ন মৎস্যজীবী পরিবারের সদস‍্যদের খাওয়াচ্ছেন স্থানীয় সমাজসেবী শরিফুল মন্ডল ও আমিরুল মন্ডল।

দুপুর থেকে নদী বাঁধের উপর প্রায় শতাধিক শিশু, মহিলা সহ প্রায় ১০০০ লোককে রান্না করা খাবার নিজে হাতে খাওয়াচ্ছেন সমাজসেবী শরিফুল মন্ডল। আম্ফানের পর থেকে ১৪ দিন ধরে নিজের উদ্যোগে দুর্গত গ্রামবাসীদের মুখে অন্ন তুলে দিচ্ছেন শারিফুল। সবমিলিয়ে প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন‍্য বুক বাঁধছে ইছামতী পাড়ের মানুষ।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading