সৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা: বসিরহাট মহকুমার বিভিন্ন ব্লকে আম্ফান ঝড়ের ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ালো যুব তৃণমূল কংগ্রেস। প্রায় দেড় হাজার পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার। ছোট শিশুদের নিজে হাতে শুকনো খাবার, গুড়ো দুধ, বিস্কুট, মুড়ি, লজেন্স দিলেন এবং এই ঝড়ে যাদের ঘরের চাল উড়ে গেছে তাদের দিলেন ত্রিপল। বাদুড়িয়া থানার শায়েস্তানগর ১নং পঞ্চায়েতের তেঘরিয়া গ্রামে রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার এই উদ্যোগ নেন। একদিকে লকডাউন অন্যদিকে আম্ফান ঝড়ের দাপটে লন্ডভন্ড বসিরহাট মহকুমার বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, সন্দেশখালি এই সব বিস্তীর্ণ অঞ্চলে মানুষের খাদ্যের অভাব ও পানীয় জলের সংকট দেখা দিয়েছে, সেই কথা মাথায় রেখে দুস্থ মানুষদের পাশে এসে দাঁড়ালেন।
তিনি বলেন এখন মানুষ বিপদে পড়েছে, এই সময়টা রাজনীতি করার জায়গা নয়, মানুষ কিভাবে খেতে পাবে সেদিকটা আমরা নজর রাখছি। কোন মানুষকে যেন অনাহারে না থাকতে হয়।
Share
- Share on X (Opens in new window) X
- Share on Facebook (Opens in new window) Facebook
- Print (Opens in new window) Print
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Email a link to a friend (Opens in new window) Email
