রিষড়ায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বৈঠক

rishraদেবদুলাল দাস ও প্রবীর বোস, হুগলি:  আসন্ন ঈদ উত্‍সবকে কেন্দ্র করে সারা রাজ্যের ইমামরা ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীরে কাছে লিখিত দরবার করেছেন ঈদের সময় যেন কোনভাবেই লক ডাউন শিথিল না করা হয়। তাঁরা সকলেই একবাক্যে স্বীকার করেছেন আগে মানুষের জীবন তারপর উত্‍সব। আর এই ঈদকে কেন্দ্র করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্প্রতি হুগলী জেলার রিষড়া পৌরসভার অন্তর্গত ঈদ মিলন উত্‍সবের শান্তি কমিটির পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। এদিনের এই সান্ধ্য বৈঠকে উপস্থিত ছিলেন রিষড়া থানার ওসি প্রবীর দত্ত, রিষড়া পুরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপ-পৌরপ্রধান জাহেদ হাসান খান সহ ঈদ মিলন উত্‍সবের শান্তি কমিটির সদস্যরা এবং রিষড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা।

উপ-পৌরপ্রধান জাহিদ হোসেন খান বলেন রিষড়ার ঐতিহ্য রয়েছে সকল ধর্মের মানুষের মিলন এবং এখানে সকল ধর্মের মানুষ একসাথে যেমন দুর্গাপূজা পালন করেন তেমনি ঈদ সহ নানান ধর্মীয় অনুষ্ঠানও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে স্বার্থকতার সঙ্গে পালিত হয়।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading