পরিযায়ী শ্রমিকদের তিন বেলা খাবারের দায়িত্ব নিলেন তৃণমূল কংগ্রেস যুব নেতা

maldaরুহুল আলম, মালদা : রতুয়া-১ ব্লকের বাহারাল ও কাহালা গ্রাম পঞ্চায়েত এলাকার কোয়ারান্টিন সেন্টারে এক হাজারেরও বেশি পরিযায়ী শ্রমিক রয়েছেন। সোমবার থেকে তাঁদের তিন বেলা খাবারের দায়িত্ব নিলেন রতুয়া-১ ব্লকের তৃণমূল কংগ্রেস যুব নেতা মহম্মদ সেখ ইয়াসিন। মহম্মদ সেখ ইয়াসিন জানান, বাহারাল গ্রাম পঞ্চায়েত এলাকার সাতটি কোয়ারান্টিন সেন্টারে ৬০০ জন পরিযায়ী শ্রমিক রয়েছেন। অন্যদিকে, কাহালা গ্রাম পঞ্চায়েত এলাকার চারটি কোয়ারান্টিন সেন্টারে রয়েছেন ৪৫০ জন পরিযায়ী শ্রমিক। দুই গ্রাম পঞ্চায়েত এলাকার কোয়ারান্টিন সেন্টারে থাকা মোট ১০৫০ জন পরিযায়ী শ্রমিকের তিন বেলা খাবারের দায়িত্ব নিয়েছেন তিনি।

মহম্মদ সেখ ইয়াসিন বলেন, সোমবার থেকে কোয়ারান্টিনে থাকা পরিযায়ী শ্রমিকদের তিন বেলা পেট পুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। সকালে খাবারের মেনুতে থাকছে চিড়া, গুড়, মুড়ি। দুপুর ও রাতে ভাত দেওয়া হবে। এদিন দুপুরে ডিমভাত দেওয়া হয়েছে। খাবার পেয়ে খুশি পরিযায়ী শ্রমিকরা। তাঁরা এজন্য মহম্মদ সেখ ইয়াসিনকে ধন্যবাদ জানিয়েছেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading