আম্ফান নিয়ে সুন্দরবন এলাকায় প্রচার প্রশাসনের

1589881655355_0519Amphan5AMসৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা:  একে করোনার দাপট, তার উপরে আম্ফানের আগমনে অতঙ্কে দিন কাটাচ্ছে বসিরহাট মহকুমার সুন্দরবন এলাকার মানুষ। প্রশাসনের তরফে মঙ্গলবার থেকেই শুরু হয়ে গেলো মাইকিং। পাশাপাশি নদী বাঁধের আশপাশ থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরানোর কাজও শুরু হয়ে গেল। এদিন সকাল থেকেই সুন্দরবনের রায়মঙ্গল নদীতে কোস্টাল থানার পক্ষ থেকে মাইকিং প্রচার দেখা গেল। বিগত দিনের ঝড়ের কথা মাথায় রেখে কোন ঝুঁকি না নিয়ে সবরকম ব্যবস্থা নেওয়া শুরু করেছে বসিরহাট মহকুমার আধিকারিকরা। এইদিনই বিপর্যয় মোকাবেলা দলকে নামানো হয়েছে। বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালি ১ ও ২ নম্বর, হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদ ব্লকের রায়মঙ্গল, গৌড়েশ্বর, কালিন্দী ও বেতনী ইছামতী নদীগুলিতে মাইকিং প্রচার শুরু করেছে থানা ও বিপর্যয় মোকাবিলা দলের আধিকারিকরা। আম্ফান নিয়ে ইতিমধ্যে রাজ্য কমলা সর্তকতা জারি করেছে।

বসিরহাটের প্রায় সবকটি ব্লকে নদী বাঁধের পাশ থেকে গ্রামবাসীদের উঁচু জায়গায় সরানো হয়েছে। পাশাপাশি বসিরহাটের মহকুমা শাসক বিবেক ভস্মে, পুলিশ সুপার কংকর প্রসাদ বড়ূইরা ব্লকের বিডিও ও পঞ্চায়েত প্রশাসনকে সতর্ক করছেন। এই সব নদীমাতৃক এলাকার ফ্ল্যাড সেন্টারগুলোকে ইতিমধ্যে কাজে লাগানো হয়েছে। সেখানে কিছু মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ত্রাণ এর ব্যবস্থা করা হয়েছে। এবং স্বাস্থ্যকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ অসুস্থ হলে সঙ্গে সঙ্গে তার কাছে স্বাস্থ্য পরীক্ষা এবং পর্যাপ্ত ওষুধ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে আম্ফানের আতঙ্কে সুন্দরবনের মানুষ, সতর্ক প্রশাসনও।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading