সাংবাদিকদের পাশে হুগলির বেসরকারি হাসপাতাল

kon2শুভদীপ দে, হুগলি: করোনা পরিস্থিতিতে জীবন বাজি রেখে কাজ করছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। শুধু তাই নয় জীবনের ঝুঁকি নিয়ে তারা এই কাজ নিরলসভাবে করে চলেছেন। রবিবার সকালে সাংবাদিকদেরই পাশে দাঁড়ালেন হুগলির একটি বেসরকারি হাসপাতলের ডক্টর শোভন চ্যাটার্জি এবং বিশিষ্ট সমাজ সেবিকা প্রজাপতি চ্যাটার্জী। ডাক্তার শোভন চ্যাটার্জি বলেন সাংবাদিকরা ও আলোকচিত্রীরা হাসপাতাল থেকে শুরু করে হাটে বাজারে গিয়ে সংবাদ সংগ্রহ করছেন জীবনের ঝুঁকি নিয়ে। তাদের কথা ভেবে আমরা ডাক্তাররা এগিয়ে এলাম। সাংবাদিকদের হাতে দুধ চকলেট, ফলের জুস, হ্যান্ড স্যানিটাইজার, মাক্স, গ্লুকোজ এর মতন প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয় এই হাসপাতালের পক্ষ থেকে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading