Site icon Sambad Pratikhan

সীমান্তে চালু হলো বিনামূল্যে সব্জি বাজার

Advertisements

সৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা:  বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের শাকচূড়া-বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ শরিফুল, উপপ্রধান গোলাম মোস্তফা, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য শাহানুর মন্ডল,  বিশিষ্ট সমাজসেবী শম্ভু পালদের উদ্যোগে ভারত-বাংলাদেশ সীমান্তের সোলাদানা ফুটবল মাঠে বসলো বিনামূল্যে সব্জি বাজার। উদ্দেশ্য সরকারি ভাবে চাল-গম পর্যাপ্ত পরিমাণে মানুষ পাচ্ছে, কিন্তু সব্জি কেনার পয়সা নেই, দৈনন্দিন জীবনে যারা রুজি-রোজগার হারিয়েছে বিশেষ করে সীমান্তের মানুষের জন্য এক নতুন দিগন্ত খুলে দিল এই বিনামূল্যে সব্জি বাজার। যেখানে প্রতিদিন গিয়ে আলু, পিঁয়াজ, কুমড়ো, পটল, কাঁচালঙ্কা ও বেগুন সহ সবরকম সব্জি বিনা মূল্যে পাবেন সীমান্তবাসীরা। এমনকি যতদিন লকডাউন চলবে প্রত্যেকদিন সব্জি বাজার বসবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সীমান্তের মানুষ। কারণ সীমান্তে বসবাসকারী বেশিরভাগ মানুষ দিনমজুর ও কৃষি কাজের সঙ্গে যুক্ত। লকডাউনের জেরে একদিকে যেমন দৈনন্দিন জীবনে রুজি রোজগার হারিয়েছেন অন্যদিকে অর্থ সংকট দেখা দিয়েছে। তাই এই বিনামূল্যে সব্জি পেলে তাদের অন্তত দুবেলা দু’মুঠো ভাত ঠিকমত খেতে পারবে। তাদের কথা চিন্তা করে এই সব্জি বাজার। প্রত্যেক দিন প্রায় এক হাজার মানুষ সামাজিক দূরত্ব মেনে হাতে প্যাকেট নিয়ে বিনামূল্যে সব্জি নিচ্ছে। প্রত্যেক স্টলে বিভিন্ন সব্জি মজুদ করা রয়েছে। সেগুলি একে একে মানুষ আসছে প্যাকেট বন্দি করে নিয়ে চলে যাচ্ছে।

Exit mobile version