বিতর্কিত জায়গায় বাড়ি করার প্রতিবাদে মারধর মহিলা ও যুবতী সহ জখম সাত

basirr3সৌমাভ মণ্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগণা:  বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের কুশাংড়া গ্রামের ঘটনা। ৭২শতক জমি নিয়ে দীর্ঘদিন বিবাদ পাত্র ও মন্ডল পরিবারের মধ্যে। তার মধ্যে আদালতের নির্দেশে জমিতে স্থগিতাদেশ জারি করা হয়েছে।  গতকাল ওই জমির উপর বাড়ি নির্মাণ কাজ শুরু করেছিল মিঠুন মন্ডল, কানাই মন্ডল ও রঞ্জিত মন্ডল সহ বেশ কয়েকজন। বছর ৪৫ এর অনিতা পাত্র প্রতিবাদ করলে তাকে লোহার লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করে মণ্ডল পরিবারের লোকজন। তার মাকে বাঁচাতে এসে মেয়ে মল্লিকা পাত্রও আক্রান্ত হয়। তার দুই হাত ভেঙে দেয় মুখে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। পাশাপাশি মা অনিতা পাত্রের মাথা ফাটিয়ে দেয়, দাদা-বৌদি প্রতিবাদ করলে তাদেরও মারধর করে বলে অভিযোগ। এই মারের হাত থেকে রেয়াত পাননি  ষাটোর্ধ্ব বৃদ্ধা গীতা মন্ডল তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে পাত্র পরিবারের জখম হয় সাত জন। এদেরকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। আজ বুধবার বিকালে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান পাত্র পরিবারের লোকজন।

দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের আশ্বাস দেন পুলিশ সুপার কংকর প্রসাদ বারুই। সবমিলিয়ে যেভাবে মহিলা, যুবতী ও বৃদ্ধার উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ হয়েছে তাই নিয়ে এলাকা জুড়ে নিন্দার ঝড় উঠেছে। কিন্তু শুধুই কি জমি বিবাদ না পুরনো শত্রুতা গণ্ডগোল না দীর্ঘদিনের পারিবারিক অশান্তির জের সবটাই তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ। অবিলম্বে যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত তাদের শাস্তির দাবি জানিয়েছে আক্রান্ত পরিবার থেকে শুরু করে স্থানীয় গ্রামবাসীরা। মিঠুন মন্ডল, কানাই মন্ডল, রঞ্জিত মন্ডল ও ভূদেব দাস সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading