মালদা জেলা পুলিশের বিনামূল্যে বাজার

cd1636da-90c5-4307-8d7d-cc02dd5b8288রুহুল আলম, মালদহ : এবার লকডাউনের মাঝেই চলছে পবিত্র রমজান। দিনভর রোজার পর সন্ধ্যায় কোনও রকমে ইফতার সারতে বাধ্য হচ্ছেন দরিদ্রসীমার নিচে বসবাসকারী বহু মানুষ। এবার তাঁদের কথা মাথায় রেখে বিনামূল্যে বাজারের আয়োজন করল মালদা জেলা পুলিশ। মালদা থানার পরিচালনায় ও জেলা পুলিশের উদ্যোগে পুরাতন মালদা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে আয়োজিত হল এমনই এক বিনামূল্যের বাজার। রবিবার মালদা জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে ওই বাজার থেকে এলাকার ১০০টি সংখ্যালঘু পরিবারকে বাজার করার সুযোগ দেওয়া হয়। পুলিশ সুপার অলোক রাজোরিয়া ছাড়াও উপস্থিত সেখানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, মালদা থানার আইসি প্রমুখ। এদিন ১০ নম্বর ওয়ার্ডের পাড়াসামন্ডিতে ওই বাজার বসে। সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকাবাসীদের ১০ রকরকমে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। চাল, ডাল, আলু, তেল ছাড়াও মশলা ও মাস্ক দেওয়া হয়। জেলা পুলিশ সুপার বলেন, এই সংকটের সময়ে পুলিশ সবসময় মানুষের পাশে আছে। আমরা আজকে চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে যতটা সম্ভব থাকার। এর আগেও পুলিশের উদ্যোগে খাদ্যদ্রব্য বিলি করা হয়েছে। আগামীতেও আমরা এমন কাজ চালিয়ে যাব। যাদের সামর্থ্য আছে তাঁদেরকে অনুরোধ করব দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য। এদিকে পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওই এলাকার মানুষজন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading