রবীন্দ্রজয়ন্তীতে মানুষকে বিনামূল্যে মাস্ক বিলি

maldaরুহুল আলম, মালদহ : মালদা জেলা তৃণমূল সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূরের সহযোগিতায় রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে শুক্রবার পুরাতন মালদার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদীর উদ্যোগে স্থানীয় পৌরবাজারে ৪০০ জন মানুষকে বিনামূল্যে মাস্ক বিলি করা হয়। এবং অন্যদিকে করোনা মহামারীর এমন অবস্থায় সারা দেশসহ মালদা জেলাতেও রক্তের সংকট মেটাতে এদিন তিনি তার ওয়ার্ডের একটি বেসরকারি লজে রক্তদান শিবিরের আয়োজন ও করেন। শিবিরে মোট ৭০ জন রক্তদাতা রক্ত দেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, কাউন্সিলর নিজে, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবাশীষ সরকার সহ বিশিষ্ট বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণ। malda2এ প্রসঙ্গে বৈশিষ্ট্যবাবু জানান, করোনা ভাইরাসের কারণে সারাদেশে মানুষ রক্ত সঙ্কটে ভুগছে। বিশেষ করে থ্যালাসেমিয়া এবং অন্যান্য রোগের রোগীদের রক্তের জোগান দেওয়া যাচ্ছে না। তাই আমি আমার ওয়ার্ডে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। এখানে মোট ৭০ জন রক্তদাতা রক্ত দেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading