সৌমাভ মণ্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগণা: নাট্যকর্মীর উদ্যোগে বসিরহাট শহরের রাস্তায়, দোকান ও ঘরের দরজায় খোদ করোনা এসে হাজির। মাথায় করোনা ভাইরাসের মডেল, হাতে যমদূতের গদার আদলে করোনা গদা। শহরে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছে। মানুষকে সচেতন করতে সটান হাজির ঘরের মূল ফটকে। ঘর থেকে কেউ বেরোবেন না লকডাউন মান্যতা দিন। না হলে আপনার দরজার মৃত্যুর হাতছানি দিচ্ছে করোনা। এয়নই সব বার্তা দিচ্ছেন তিনি। তৃতীয় দফা লকডাউনে বসিরহাট হটস্পট রেড জোন আওতায় পড়েছে। ইতিমধ্যে বসিরহাট শহরের মূল কেন্দ্রে বড় বড় তিনটি বাজার বন্ধ হয়ে গিয়েছে। তাও অনেক ক্ষেত্রে মানুষ অসচেতনতার পরিচয় দিচ্ছে।
বছর ৩২ এর রণদীপ মন্ডল একজন নাট্যকর্মী, বসিরহাট পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মনে করেছেন করোনা সেজেই মানুষকে সচেতনতার করা বার্তা দিতে হবে। একজন নাট্যকর্মী হিসেবে পথে নামতে পেরে খুশি তিনি।
