কন্যা সন্তানের জন্ম দিলেন সাংসদ,ডাক নাম রাখলেন করোনা

aporopa-poddarশুভদীপ দে, হুগলি:  রমজান মাসে বুদ্ধপূর্ণিমার দিন দ্বিতীয় সন্তানের মা হলেন আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দার। বৃহস্পতিবার ৭ মে শ্রীরামপুরের একটি নার্সিংহোমে কন্যাসন্তানের জন্ম দেন তৃণমূল সাংসদ। বিশ্বজুড়ে করোনা অস্থিরতার অবসান ঘটার প্রত্যাশায় সদ্যোজাত সন্তানের ডাকনাম করোনা রাখার সিদ্ধান্ত নিয়েছেন অপরূপা ও তাঁর স্বামী, রিষড়া পুরসভার কাউন্সিলর মহম্মদ সাকির আলি। তবে মেয়ের ভালো নাম দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁরা অনুরোধ করবেন। লকডাউন চলছে, তাই কলকাতার হাসপাতালে যাওয়ার ঝুঁকি না নিয়ে শ্রীরামপুরেই সাংসদকে ভর্তি করা হয়েছিল। আজ সকালে তিনি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন। সদ্যোজাতকে নিয়ে সাংসদ ভালোই আছেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading