সারা রাজ্যে বিজেপি’র বিক্ষোভ কর্মসূচী

soumabha-bjpপ্রবীর বোস, ও সৌমাভ মণ্ডল:  ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গতকাল সারা রাজ্যে পালন করা হয় বিক্ষোভ কর্মসূচী। এদিন হুগলি জেলার পোলবা দাদপুর বিডিও অফিসের সামনে অনশন বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়  বিদ্যুতের বিল তিনমাস মুকুব ও রেশন দুর্নীতি যাতে না হয় রাজ্যের স্বাস্থ্য  প্রকল্প যাতে গরিব মানুষ সঠিকভাবে পায় এবং করোনা ভাইরাসে সঠিক মৃত্যুর সঠিক সংখ্যা যেন সঠিকভাবে মানুষকে জানানো হয়। উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু দে সরকার, প্রফুল্ল দাস, বিশ্বজিৎ দা মন্ডল, দীপাঞ্জন ভট্টাচার্য সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এদিন শ্রীরামপুর বিজেপির নেতা তথা সংগঠনের সভাপতি শামল বোস সহ পাঁচ জনকে শ্রীরামপুর থানার পুলিশ গ্রেফতার করেছে। জানা গিয়েছে তারা আজ শ্রীরামপুর  এসডিও অফিসে রেশন ও বিদ্যুতের বিলের বিরুদ্ধে ডেপুটেশনে দিতে গিয়েছিলেন।

অপরদিকে বসিরহাট মহকুমার দশটি ব্লকে রেশন দুর্নীতি, করোনার তথ‍্য গোপন সহ রাজ‍্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রতিকি অবস্থান বিক্ষোভ করলো বসিরহাট বিজেপি। বিজেপির। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তারক ঘোষের নেতৃত্বে সামাজিক দূরত্ব মেনে মুখে মাস্ক, হাতে থালা, গ্লাস, ফেস্টুন ও প্ল‍্যাকার্ড নিয়ে হাসনাবাদ বিডিও অফিসের সামনে মাটিতে বসে পড়েন বিজেপির নেতা কর্মীরা। তারক ঘোষ বলেন, “করোনা নিয়ে রাজ্য সরকার তথ্য গোপন করছে। কেন্দ্রের দেওয়া চাল ও রেশন ব্যবস্থা নিয়ে নোংরা রাজনীতি করছে রাজ‍্য। এখন গভীর সংকটের সময়ে করোনার বিরুদ্ধে মানুষ লড়াই করছে, খাদ্য সংকটে জর্জরিত হচ্ছে। আর সেখানে রাজ্যের বিভিন্ন জায়গায় রেশন দুর্নীতি প্রকাশ্যে বেরিয়ে এসেছে। তারই প্রতিবাদে আমাদের এই প্রতিকি অবস্থান বিক্ষোভ। রাজ‍্য সরকার অবিলম্বে যদি দুর্নীতি বন্ধ না করে সেক্ষেত্রে আমরা বৃহত্তর আন্দোলনে অবতীর্ণ হবো।”

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading