শহর ঘুরে ভবঘুরেদের খাওয়ালো বসিরহাটের ট্রাফিক পুলিশ

soumabjhasসৌমাভ মণ্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগণা:  বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার কংকর প্রসাদ বাড়ুই এর নির্দেশে বসিরহাট ট্রাফিক গার্ডের ওসি বিপ্লব দে বসিরহাট শহরের টাকি রোড, ইটিন্ডা রোড, ইচ্ছামতী ব্রিজ এলাকায় ভবঘুরেদের দুপুরের খাবার তুলে দেন। ভাত, ডাল, মাংস ও একটি করে জলের বোতল প্রদান করা হয়। এছাড়া তাদেরকে নতুন জামা, প্যান্ট ও চাদরও দেওয়া হয়। বসিরহাটে লকডাউন চলাকালীন ভবঘুরেরি ঠিকমতো খেতে পাচ্ছে না। তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই নয়া উদ্যোগ নেওয়া হলো। বসিরহাট ট্রাফিকের এই ধরনের মানবিক দিককে সাধুবাদ জানিয়েছেন বসিরহাটবাসী।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading