লকডাউনে সামাজিক দূরত্ববিধি ভঙ্গ করে রেশনের কুপনের জন্য লম্বা লাইন দেখা গেল মালদায়

fc364840-b425-470a-b644-9b5da442b9b5রুহুল আলম, মালদা: সোমবার তৃতীয় দফার লোকডাউনের প্রথম দিনে রেড জোনে থাকা মালদায় লকডাউন অমান্য করে সামাজিক দূরত্ব বিধি ভঙ্গ করে গত কয়েকদিনের মতো সোমবারও রেশনের কুপনের জন্য বহু মানুষ ঠাসাঠাসি করে ভিড় জমালেন মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ির সরকারি ফুড সাপ্লাই দপ্তরে। তাদের বক্তব্য, পশ্চিমবঙ্গ সরকার সকলের জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থা করলেও তারা রেশন পাচ্ছেনা। এবিষয়ে অসীম মন্ডল জানায়, আমাদের রেশন কার্ড কম্পিউটারে বেরিয়েছে সেটা নিয়ে রেশন ডিলারের কাছে গেলে, রেশন ডিলার জানায় তাদের রেশন এখনো আসেনি। ডিলার রেশনের মাল দিচ্ছেনা। আমরা লেবার শ্রেনীর মানুষ পেটে হাত দিয়ে বসে আছি। আমরা কি করব।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading