লকডাউনকে সফল করতে মালদায় পুলিশি তৎপরতা

53c81d3f-5b7c-454f-8652-46bad48cb722রুহুল আলম, মালদা: রেড জোনে উত্তরবঙ্গের চার জেলার মধ্যে মালদা অন্যতম। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে মালদাকে ও রেড জোন করা হয়েছে। তাই লকডাউনকে সফল করতে বাড়ানো হলো পুলিশি তৎপরতা। রবিবার সকাল থেকেই মালদা শহর জুড়ে ধরপাকড় অভিযান শুরু করলো ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী। এদিন সকালে শহরের বিভিন্ন এলাকা সহ বেশ কয়েকটি বাজারে হানা দেয় পুলিশ। বাজারে থাকা  অপ্রোয়োজনীয় নিত্য সামগ্রীর দোকান বন্ধ করে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করার কড়া নির্দেশ দেওয়া হয়। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়। এবং লকডাউন অমান্যের অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading