বাসন্তী হাইওয়ে জীবাণু মুক্তকরণ দমকল বিভাগের

basir-sani-8সৌমাভ মণ্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগণা: বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকে রাজ‍্য সড়ক ৩ এ অর্থাৎ বাসন্তী হাইওয়ে, পথের সাথী ভবন, মালঞ্চ বাজার, মিনাখাঁ গ্রামীণ হাসপাতাল, থানা বিডিও অফিস সহ, মিনাখাঁর সমস্ত এলাকা জীবাণু মুক্তকরণ করলো বসিরহাটের দমকল বিভাগ। এদিন সকাল থেকে দমকল বাহিনী জীবাণু মুক্ত করলেন মিনাখাঁর সমস্ত জনবহুল এলাকা। কলকাতা থেকে উত্তর ২৪ পরগণা ও দক্ষিণ ২৪ পরগণা তথা সুন্দরবনে যাওয়ার যোগাযোগের মাধ্যম এই কলকাতা-বাসন্তী হাইওয়ে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেমন ছোট বড় গাড়ি ও শ্রমিকরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে।

পাশাপাশি বসিরহাট মহকুমার সর্ববৃহৎ মিনাখাঁর মালঞ্চের মৎস আড়ৎ; সেই জায়গা গুলিও জীবাণু মুক্তকরণ করা হয়।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading