লক ডাউনে সমাজের পাশে অভিযান

obhijanনিজস্ব সংবাদদাতা: পুরুষ অধিকার সংগঠন অভিযানের পক্ষ থেকে মালদায় দুস্থ ব্যাক্তিদের মধ্যে খাদ্য বিতরন করা হলো। প্রধান উদ্যোগে ছিলো এই সংগঠনের মালদার দায়িত্বপ্রাপ্ত শুভ্রাংশু দাসের। সহযোগিতায় ছিলেন হালিম হক, সৌভিক মন্ডল, অরূপ সুজন স্বর্ণকার সহ অন্যান্য পুরুষ অধিকার আন্দোলন কর্মীরা। অভিযান দীর্ঘ ৫ বছর ধরে রাজ্যে পুরুষ অধিকার আন্দোলন করে আসছে। পাশাপাশি এই লকডাউনের সময়ে তারা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু দের রক্তদান, খাদ্য বিতরন এর মতো একাধিক সামাজিক কাজ করে চলেছেন। গত ১মে খাদ্য বিতরন চলা কালীন হটাৎ তাদের কানে খবর আসে একজন মুমূর্ষু রোগীর রক্ত দরকার। সেই মুহূর্তে অভিযানের তরফ থেকে হালিম হক রক্ত দান করেন। অভিযান দেশে নিরপেক্ষ আইন ও পুরুষ কমিশনের দাবী জানিয়ে রাজ্যে সচেতনতা বৃদ্ধির কাজ করে চলেছে। সংগঠনের সহ সাধারন সম্পাদিকা দীপা বড়াল জানান যে অভিযান পুরুষ অধিকার সংগঠন হলেও সকলের পাশে থাকছে এই কঠিন সময়ে। উনি সকলকে এই সময় পথে নেমে তাদের সাধ্য মতো মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading