৩ মে থেকে সমস্ত বাজার বন্ধ রিষড়ায়

rishraঅনিমেষ মল্লিক, হুগলি:  আগামীকাল ৩ মে থেকে হুগলি জেলার রিষড়ার সমস্ত সবজি বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রিষড়া পৌরসভা, সংবাদ প্রতিখনের সঙ্গে এক টেলিফোন সাক্ষাত্‍কারে রিষড়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় বিজয় সাগর মিশ্র জানান, পৌরসভা, পুলিশ প্রশাসন এবং এস. ডি. ও দপ্তর যৌথ ভাবে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন। বাজার বন্ধের জন্য সাধারণ মানুষের কথা চিন্তা করে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত পৌরসভা এলাকায় ঘুরে ঘুরে সবজি বিক্রি করা হবে, এর জন্য নির্দিষ্ট লোক ঠিক করে দেবে পৌরসভা। পুরোনো যে সমস্ত সবজি বিক্রেতা সবজি বিক্রি করেন, তারাও বিক্রি করবেন এছাড়াও আরো নতুন করে সবজি বিক্রেতা নিয়োগ করবে পৌরসভা, এবং এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কাউন্সিলাররা, কোন কোন ওয়ার্ডে কারা কারা ফল বিক্রি করবেন কারা কারা সবজি বিক্রি করবেন। পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র  জানান পৌরসভা এইসকল বিক্রেতাদের নিদির্ষ্ট মূল্য নির্ধারণ তালিকা তুলে দেবেন এবং  সেই মূল্য নির্ধারণ তালিকা অনুযায়ী বাড়িতে বাড়িতে সবজি বিক্রি করবেন বিক্রেতারা। এর সঙ্গে তিনি বলেন এর সঙ্গে মুদিখানা, মিষ্টির দোকান বেলা ১২ টা পর্যন্ত খোলা থাকবে কিন্তু ওষুধের দোকান দুবেলাই খোলা থাকবে। তিনি জানান বর্তমান পরিস্থিতিতে সমাজে যে মহামারী চলছে তাতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, তিনি রিষড়ার সমগ্র জনসাধারনকে এই লকডাউনের সময় ঘরে থাকতে এবং অযথা অপ্রয়োজনে বাইরে বেড়তে ও আতঙ্কিত না হতে অনুরোধ করেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading