গৃহবধূকে বাপের বাড়িতে ঢুকতে দিলো না পাড়া প্রতিবেশিরা

baper-bariপ্রবীর বোস, হুগলি: গৃহবধূ পোলবার গটুতে শ্বশুরের বাড়ী থেকে পনেরো দিন পর আজ তাঁর বাপের বাড়িতে ফিরতেই তাঁর বাপের বাড়ির পাড়ার বাসিন্দারা তাঁকে তাঁর বাপের বাড়িতে ঢুকতেই দিলো না। ঘটনাটি ঘটেছে হুগলির সিঙ্গুর থানার অন্তর্গত নস্করপুর প্রামানিক পাড়ায়। এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গেছে ওই গৃহবধূ বেশকিছু দিন ধরে হুগলির পোলবার সুগন্ধার গটুতে শ্বশুর বাড়িতে ছিলেন। আজ ওই গৃহবধূ বাপের বাড়িতে ফিরতেই পাড়ার বাসিন্দারা একত্রে গৃহবধূকে সেখানেই ফিরে যেতে বলেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে গৃহবধূর বাড়ীর সদস্যরা জানান। থানার থেকে পুলিশ এসেছিল। গৃহবধূর স্বামীকে বাড়িতেই থাকতে বলেছেন। গৃহবধূ যেখান থেকে এসেছিলেন সেখানে ফিরিয়ে দেওয়া হয়েছে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading