বসিরহাটের প্রাক্তন সেনা কর্মীর করোনা পজিটিভ

basirসৌমাভ মণ্ডল, বসিরহাট, উত্তর ২৪ পরগণা:  বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের জিরাকপুর গ্রামের ঘটনা। বছর ৫৩ এর পরিতোষ মুখার্জি প্রাক্তন সেনাকর্মী কলকাতার খিদিরপুরে পোর্ট ট্রাস্টে কাজ করতেন। তিনি অসুস্থ হওয়ার পরে তার রক্ত ও লালা রস পরীক্ষা করা হয়। গতকাল বুধবার তার রিপোর্ট আসে করোনা পজিটিভ। বসিরহাট ১নং ব্লকের বিডিও, স্বাস্থ্যকর্মী ও পুলিশ গিয়ে তাকে আলিপুরের সেনার কমাণ্ড হাসপাতালে পাঠায়। তার বাড়ি সিল করা হয়েছে, ব্যারিকেড করা হয়েছে। পাশাপাশি তার স্ত্রী ও বৌমাকে বসিরহাটের কর্মতীর্থ কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে।

পাশাপাশি আশেপাশে বাড়ির বেশ কিছু মানুষকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকারও নির্দেশ দিয়েছে বসিরহাট স্বাস্থ্য দপ্তর। এই ঘটনা প্রকাশ‍্যে আসতেই বসিরহাটের মায়ের বাজার বন্ধ করলো প্রশাসন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading