ভারতীয় ফুটবলে ইন্দ্রপতন; অমৃতলোকে চুনী গোস্বামী

DSC_3884-1798x1200স্বরূপম চক্রবর্তী: করোনা পরিস্থিতিতে এই মূহুর্তে ভারতীয় ফুটবল দুনিয়া সম্মুখীন এক দুঃসংবাদের। অমৃতলোকে প্রাক্তন ভারতীয় ফুটবলার চুনী গোস্বামী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। শারীরিক অসুস্থতার কারণে কয়েকদিন আগে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ ৩০ এপ্রিল বিকালে সমগ্র ফুটবল দুনিয়া মর্মাহত তাঁর প্রয়াণ সংবাদে। ১৯৬২ সালে অলিম্পিকে ভারতীয় ফুটবল দলের প্রতিনিধিত্ব করা আদন্ত মোহনবাগান অন্ত প্রাণ চুনী গোস্বামীর অবদান ভারতীয় ফুটবল কোনোদিন অস্বীকার করতে পারবে না। আজও তিনি সমানভাবে সমাদৃত ছিলেন ভারতীয় ফুটবল দুনিয়ায়। তাঁর প্রয়ানে শোকের ছায়া সমগ্র ফুটবল মহলে। চুনী গোস্বামীর প্রয়ানে শোক প্রকাশ করেছেন ফুটবল জগতের প্রাক্তন ও বর্তমান ফুটবল নক্ষত্ররা। chuni-gosami-2প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক হেমন্ত ডোরা সংবাদ প্রতিখনকে দেওয়া এক সাক্ষাত্‍কারে জানান ভারতীয় ফুটবলে অপূরণীয় ক্ষতি চুনী গোস্বামীর প্রয়াণ। তিনি বলেন ভারতীয় ফুটবলকে চুনী স্যার এক অন্যমাত্রায় তুলে নিয়ে গিয়েছিলেন। কয়েকদিন আগেই চলে গিয়েছেন আরও একজন দিকপাল ফুটবল নক্ষত্র পি কে ব্যানার্জী। এই দুইজনের প্রয়াণ কোনোদিনই পূরণ হবে না বলে হেমন্ত ডোরা জানান।  চাইনিজ ওয়াল খ্যাত প্রাক্তন ফুটবলার গোষ্ঠ পালের ফুটবলার পুত্র নীলাংশু পাল তাঁর বার্তায় গভীর শোক প্রকাশ করে বলেন, ‘চির জীবন মোহনবাগান অন্ত প্রাণ এই মানুষটির মত বড় মাপের খেলোয়াড় আর কি ভারতে জন্মাবেন? ফুটবলে বল কন্ট্রোলের অসাধারণ ক্ষমতা ছিল চুনী গোস্বামীর। ফুটবল, ক্রিকেট ও টেনিস খেলাধূলার এই তিন ক্ষেত্রে চুনী গোস্বামীর সাবলীল দক্ষতা ছিল প্রশ্নাতীত।’ নীলাংশু বাবু চুনী গোস্বামীর সঙ্গে খেলার স্মৃতি চরণ করতে গিয়ে জানাচ্ছিলেন, ’চুনী বাবুর সঙ্গে খেলার অভিজ্ঞতা যে কোনও ফুটবলারের কাছে এক বিরাট পাওনা।’ প্রাক্তন ফুটবলার ও বর্তমানের কোচ সুপ্রিয় দাশগুপ্ত বলেন, ‘এই খারাপ সময়ের মধ্যে চুনী গোস্বামীর প্রয়াণ বাংলা তথা ভারতীয় ফুটবল জগতের এক বিরাট জায়গা খালি হয়ে গেল। ফুটবল দুনিয়ায় শুধু নয় সমান ভাবে দক্ষ ছিলেন প্রাক্তন এই রঞ্জি ক্রিকেটার ক্রিকেট দুনিয়ায়।’দুনিয়ায়।’ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শোক বার্তায় জানিয়েছেন, ‘চুনী গোস্বামী ছিলেন প্রকৃত ফুটবল তারকা।  ভারতের অন্যতম সেরা ফুটবলার ও বহুমুখী প্রতিভার অধিকারী চুনী গোস্বামী দেশের এবং বাংলার জন্য বহু সম্মান এনে দিয়েছেন।  তাঁর মৃত্যুতে ক্রীড়া,  বিশেষত ফুটবলের জগতে বিপুল শূন্যতার সৃষ্টি হল। আমি চুনী গোস্বামীর পরিবার-পরিজন, ফুটবলপ্রেমী ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি’।(ছবি  এস পাল )      

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading