জেলায় প্রথম স্যানিটাইজ টানেল উত্তরপাড়া পুরসভায়

5প্রবীর বোস ও অনিমেষ মল্লিক, হুগলি: করোনার হাত থেকে রক্ষা করতে কেন্দ্র তথা রাজ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন, প্রতিটি মানুষকে বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করছেন, প্রত্যেক নাগরিককে বারবার করে হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন। হুগলি জেলার অন্যতম এক পৌরসভা উত্তরপাড়া-কোতরং পৌরসভা। এই পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব সহ অন্যান্য পৌরসদস্য বৃন্দ বার বার সচেতন করছেন উত্তরপাড়া কোতরং এলাকার সকল নাগরিকদের। বিভিন্ন এলাকা জীবাণুমুক্ত করার কাজ করছে পুর ও দমকল কর্মীরা। এবার করোনা সংক্রমণ প্রতিরোধে জেলাগুলির মধ্যে প্রথম উত্তরপাড়া পুরসভা তাদের অফিসের ঢোকার মুখে সতর্কতা মূলক পদক্ষেপ হিসাবে জীবাণুমুক্ত করার কৃত্রিম চ্যানেল বসালো। এই চ্যানেলের মধ্যে স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যেসোডিয়াম হাইড্রোক্লোরাইড স্প্রে করা হবে সমস্ত মানুষ এর শরীরে।

উত্তরপাড়া পৌরসভায় এই ব্যবস্থার সূচনা করলেন উত্তরপাড়া কোতরং পৌরসভার প্রধান দিলীপ যাদব। তিনি জানান যে এই এখন করোনার যে ভয়াবহ প্রভাব চলছে তা থেকে আমাদের শহরবাসীকে যাতে নিরাপদে রাখা যায় তার জন্য আমাদের পুরসভা অক্লান্ত চেষ্টা করে চলেছে। আমাদের পুরসভার ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করছেন, হচ্ছে ইনফারেড থার্মোমিটারের সাহায্যে। এবং আমরা পুরসভা পরিচালিত যে হসপিটাল আছে মহামায়াতে সানিটাইজ টানেল ইনস্টল করছি। এবং এছাড়া এখানকার কাঠালবাগান বাজারের প্রবেশ পথে আমরা প্রত্যেককে সানিটাইজ করার জন্য টানেল বসাবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যেভাবে হোক আমাদের রাজ্যবাসীর স্বাস্থ্যের দিকে কঠোর ভাবে নজর দিতে হবে এবং এ ব্যাপারে পৌরসভা গুলিকে এগিয়ে আসতেই হবে। তারই নির্দেশে উত্তরপাড়া পৌরসভা এই কাজটি করলো।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading