করোনা থেকে মুক্তি পেতে এক অভিনব পন্থা

a3867e13-f25c-4715-afd4-bb3fc99de197অনিমেষ মল্লিক, হুগলি:  করোনার প্রভাবে সারা দেশে লকডাউন জারি হয়েছে, যা এখন আগামী ৩ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কয়েকদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রী জনতার উদ্দেশ্য ভাষণ দিয়ে জানিয়েছেন আগামী ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। এই কথা মাথায় রেখে হুগলি জেলার রিষড়ার সারদামাতা লেন এর বাসিন্দারা পাড়ায় ঢোকার মুখেই একটি বিজ্ঞপ্তি লাগিয়ে আবেদন করেছেন পাড়ায় অচেনা ব্যাক্তি প্রবেশ নিষেধ, অযথা বাড়ির বাইরে বেরোবেন না, এবং সরকারি নির্দেশ মেনে চলুন। যখন রাজ্যের বেশ কয়েকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি লকডাউন উপেক্ষা করেই মানুষ রাস্তার বাইরে বেরিয়ে পড়ছেন অহেতুক সেখানে এই সচেতনতা নাগরিকবৃন্দের কাছে যথেষ্ট ভালো বার্তা পৌঁছে দিচ্ছে। ঘরে থাকুন, সুস্থ থাকুন, অহেতুক বাইরে বেরোবেন না, এই করোনা ভাইরাস কে হারাবার একটাই পন্থা, লকডাউন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading