রাতে কি লক ডাউন তুলে নেওয়া হচ্ছে হুগলির চন্দননগরের স্ট্র্যান্ডে?

chandannagar-4প্রবীর বোস, হুগলি:  হুগলির চন্দননগরে লক ডাউনের রাতের ছবিটা একটু অন্যরকম। চন্দননগর থানা ও চন্দননগর মহুকুমা শাসকের অফিস থেকে ঢিল ছোঁড়া দুরত্বে চন্দননগরের রাণীঘাটের সামনে অবলীলায় সকল বাধা নিষেধ না মেনে মাংস, ভাত, মিষ্টি থেকে শুরু করে আরো অনেক পদ সহকারে রীতিমত পিকনিকের আসর বসছে। চলছে চেয়ার-টেবিল পেতে পাশা-পাশি গা ঘেঁষে বসে খাবার আসর চন্দননগরের ঐতিহ্যবাহী স্ট্র্যান্ডে, যে এলাকা ইতিমধ্যেই গ্রিন জোন হিসাবে ঘোষিত হয়েছে। এই কারণে স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি ফরাসী ঐতিহ্যবাহী এই শহরে রাতের বেলায় তুলে নেওয়া হচ্ছে লক ডাউনের সকল বাধা-নিষেধ? না হলে এই মহকুমার সবকটি প্রশাসনিক দপ্তর নাকের ডগায় থেকেও কি করে এই ঘটনা এই মূহুর্তে ঘটছে, সেটরার পেছনে কি বিশেষ কারও অঙ্গুলি হেলন রয়েছে, আজ এই প্রশ্ন চন্দননগরের সাধারণ মানুষদের মনের আনাচে–কানাচে ঘোরাফেরা করছে।chandannagar

chandannagar-1

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading