শেষ কী একদিনেই !

tracher-day-sp.jpgঅরিজিত্‍ বন্দ্যোপাধ্যায়: একদিন প্রতিদিন-সকাল থেকে মিডিয়া জুড়ে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, কারণ সারাদিন আজ শুধুই শিক্ষক দিবস। কিন্তু কাল বা পরশু বা তারপরের দিন? তখন, ছোটবেলার শিক্ষক, বড় বেলার শিক্ষক, আলাদা। আমরা তো বলেই থাকি ওনার কাছেই আমি ছোটবেলা তে পড়তাম, আর উনি তো আমাদের কলেজের প্রফেসর। কি অদ্ভুত! শিক্ষার বিভেদ, কিন্তু তারপর? রোজের কর্ম জীবনে চলার পথে যখন আমরা শিক্ষা পাই সেটা মনে করি শুধুমাত্র ভবিষ্যতের জন্য।  নিজেরাই আবার বলি এমন শিক্ষা পেলাম ভবিষ্যতে আর এমন কাজ করবো না।  বলিনা কিন্তু যা শিক্ষা পেলাম এখন থেকেই এটা মানবো। মানে শিক্ষক যে শিক্ষাটি দেন সেটি ভবিষ্যতের জন্য। বর্তমান আবার আছে নাকি। আসলে মূল্যায়ন এর অভাব। কারণ একটাই একদিন শিক্ষক দিবস। বাকি দিনগুলো মাস্টার মশাই আপনি কিন্তু কিছুই দেখেন নি। আবার একটা বছর বাদে স্মরণে আসবে সমাজের ওই সকল মানুষগুলিকে সম্মান জানানোর কথা। কিন্তু, আমাদের জীবনে শিক্ষকদের কোনো দিন হয় না। কারণ আমরা তো একদিন নই। আমরা বাঁচি প্রতিদিন। স্কুলের শিক্ষক আমাকে যে শিক্ষা দিয়েছেন তার মূল্যায়ন রোজ। তবেই হবে একদিন নয় প্রতিদিন শিক্ষক দিবস, এবং প্রকৃত শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন।

 

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat