সিকিমে মৃত পশ্চিমবঙ্গের পর্যটকরা

caerrনিজস্ব সংবাদদাতা: বেড়াতে গিয়ে প্রাণ গেল পর্যটকদের। সিকিমে বেড়াতে গিয়ে গাড়ি সমেত ১০০ ফুট নিচে পড়ে গিয়ে প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের ৫ পর্যটক। সংবাদে প্রকাশ ২টি গাড়িতে করে একদল পর্যটক ২২ অক্টোবর দক্ষিণ সিকিমের নামচি থেকে পশ্চিম সিকিমের কালুক যেতে গিয়ে রেষি বাজারের কাছে তিনজেরবুং নামক স্থানে পর্যটকদের একটি জাইলো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় পর্যটক সমেত। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ পর্যটকের। জাইলোর চালক সহ বাকি দুই পর্যটকের অবস্থা আশঙ্কাজনক। তাদের নামচির হাসপাতাল থেকে শিলিগুড়ির হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মৃতরা ও আহতরা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের বাসিন্দা। মৃতরা হলেন নদিয়ার তেহট্ট হাসপাতালের চিকিৎসক বিভাস পাঠক, সহ আশালতা পাঠক, লিলি পাঠক, ব্রজেন্দ্রনাথ পাঠক, এবং টুকু বিশ্বাস। আহতরা হলেন তুষারকান্ত পাঠক, প্রতাপ বিশ্বাস ও জাইলোর চালক অসীম রাই।

error: Content is protected !!
Powered by Joinchat