পরক্রম পরব পালিত হল

নিজস্ব সংবাদদাতা: ইষ্টান কমান্ড, কলকাতার উদ্যোগে কলকাতার প্রিন্সেপ ঘাটে আজ ২৯.০৯.১৮ সকালে আয়োজন করা হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে সর্জিক্যাল স্ট্রাইকের দ্বিতীয় বর্ষ পূর্তিতে পরক্রম পরব। মূলত আজ থেকে ২ বছর আগে ভারতীয় সেনা কর্মীদের শৌর্য, সাহসিকতা ও আত্মাহুতিকে স্মরণ করে রাখতেই সারদিন ব্যাপী এই অনুষ্ঠানসের আয়োজন বলে সংবাদে প্রকাশ। এই উপলক্ষে আয়োজন করা হয়েছিল ভারতীয় সেনাদের ব্যবহৃত নানান অস্ত্রের এক প্রদর্শনী। এন.সি.সি. ক্যাডেট ও ছাত্র-ছাত্রীদের জন্য ছিল দেশভক্তির ওপর প্রেরণামূলক ছায়াছবির প্রদর্শন। শত্রু ও বিদেশী শক্তির হাত থেকে দেশকে সদা রক্ষা করতে ভারতীয় সেনার আত্মত্যাগ ও বলিদানের সম্পর্কে এক সম্যক চিত্র সাধারণের সামনে এদিন তুলে ধরা হয়েছিল। এই রাজ্যের কাকিঁনাড়া, কাঁচড়াপাড়া, ব্যারাকপুর সহ বিভিন্ন প্রান্তের সামরিক স্টেশনে প্রাক্তন সেনকর্মীরা স্মরণ করেন আজকের দিনটিকে।   (ছবি সৌজন্যে পি.আই.বি।)

 

 

                  

 

 

 

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading