দিল্লিগামী পর্যটকদের পছন্দের তিনটি ট্রেন

কলকাতা থেকে দিল্লির পথে সাপ্তাহিক ও ডেইলি চলাচলকারী ১৫টি দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনের মধ্যে তিনটি ট্রেন সবথেকে জনপ্রিয় বলে রেল সুত্রে খবরে প্রকাশ। অধিকাংশ পর্যটক ও আপামর জনসাধারণ কলকাতা থেকে দিল্লি ট্রেন পথে সফর করতে প্রথমেই যে তিনটি ট্রেনে আসন সংরক্ষণের কথা ভাবেন বা যে তিনটি ট্রেন তাদের সবথেকে পছন্দের সেগুলি হ’ল ১২৩০১আপ হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ভায়া গয়া যেটি হাওড়া থেকে বিকাল ৪-৫৫ মিনিটে ছেড়ে যায়, ১২২৭৩ আপ হাওড়া-নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস যেটি হাওড়া থেকে সকাল ৮-৩৫ মিনিটে ছেড়ে যায়, ১২৩১৩ আপ শিয়ালদহ-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস যেটি শিয়ালদহ থেকে বিকাল ৪-৫০ মিনিটে ছেড়ে যায়।

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণের নিদিষ্ট তারিখে অর্থাত্‍ ১২০ দিন আগে অগ্রিম আসন সংরক্ষণের এক সপ্তাহের মধ্যেই এই তিনটি ট্রেনের সব আসন সংরক্ষণ হয়ে যায় বলেও রেল সূত্রে জানানো হয়েছে এক নির্দেশিকায়।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading