গ্যাংটকে শুরু হলো প্রথম সিকিম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৬

বিশেষ সংবাদদাতা: সিকিম, পশ্চিমবঙ্গ ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে পর্যটন সহযোগিতা জোরদারের লক্ষ্যে শনিবার ২১ নভেম্বর, ২০২৬ গ্যাংটকের রিজ পার্কে শুরু হলো দুই দিনব্যাপী ‘সিকিম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৬’-এর প্রথম সংস্করণ। সিকিম পর্যটন দপ্তর ও পান্ডা ইভেন্ট ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী ড. শঙ্কর ঘোষ। তিনি সিকিম-পশ্চিমবঙ্গ সমন্বিত পর্যটন সার্কিট গঠন, সহজ আন্তঃরাজ্য যান চলাচল, নেপাল-ভুটানের সাথে সীমান্তবর্তী পর্যটন এবং ২০২৭ সালের জানুয়ারিতে ‘লুক ইস্ট সামিট’ আয়োজনের প্রস্তাব দেন। সিকিমের পর্যটন মন্ত্রী শেরিং থেনডুপ ভুটিয়া সিকিমকে সব ঋতুর উপযোগী গন্তব্য হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন। ৪৫টি স্টল ও শতাধিক বি২বি ক্রেতার অংশগ্রহণে আয়োজিত এই মেলায় গ্রামীণ, কৃষি, অ্যাডভেঞ্চার ও টেকসই পর্যটনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী বছর সোরং জেলায় মেলার দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হবে।

ছবি : অন্তর্জাল

error: Content is protected !!
Powered by Joinchat