
নিজস্ব সংবাদদাতা: স্থানীয় পর্যটনকে উন্নত করার লক্ষে এখন থেকে পূর্ব সিকিমের রংলি থেকে সরাসরি নাথুলার জন্য অনুমতিপত্র মিলবে। পাকিয়ং জেলার রংলি কিশান বাজারে অবস্থিত পঞ্চায়েত ভবনের ওপরে নতুন অনুমতি অফিসের উদ্বোধন করলেন সিকিমের পর্যটন মন্ত্রী তসেরিং থেন্দুপ ভুটিয়া এবং কৃষি মন্ত্রী পূরণ কুমার গুরুং।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিএম, বিডিও, এডিএস, পঞ্চায়েত সভাপতি মণি মালা গুরুং, পঞ্চায়েতের সহ-সভাপতি, পঞ্চায়েত সদস্যরা ও পর্যটন সংস্থা এবং স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ করা যায় সিকিম সরকারের এই উদ্যোগের জন্য এখন থেকে সিল্ক রুটের পর্যটকর সহজেই রংলি থেকে পুরোনো বাবা মন্দির হোয়ের নথুলার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন। রংলির এই অফিস থেকে নথুলা ভ্রমণের জন্য একসঙ্গে চারচাকা গাড়ির সঙ্গে মোটরবাইকেরও অনুমতি প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিকিমের পর্যটন মন্ত্রী তসেরিং থেন্দুপ ভুটিয়া এই উদ্যোগকে সিকিমের পর্যটনের পরিকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে বর্ণনা করেন।তিনি বলেন সিকিম সরকার চায় গ্রামীণ পর্যটনকে সর্বদা এগিয়ে নিয়ে যেতে।

আশা করা যায়, রংলি থেকে নাথুলা পাস ভ্রমণের অনুমতি প্রদান করার ফলে স্থানীয় এলেকার পর্যটনের বিকাশে ভিসেস সাহায্য করবে। সবথেকে বড় কথা একজন পর্যটক খুব কম খরচে রংলি বা তাঁর পার্শ্ববর্তী এলাকা দলপচাঁদে থাকতে পারবেন এবং সিকিমের রেশম পথ ভ্রমণে নথুলা পাস ঘুরে আসারও সুবিধা পাবেন। সিকিম পর্যটনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মনে করেন সরকারের এই পদক্ষেপের ফলে সিকিমের রেশম পথ এলাকার স্থানীয় মানুষদের অর্থ সামাজিক পরিকাঠামোরও উন্নতি ঘটবে।

