গরমের ছুটিতে বিজ্ঞান শিক্ষার আসর

অভিজিৎ হাজরা, হাওড়া: স্কুলে স্কুলে চলছে গরমের ছুটি। দেখা নেই সহপাঠীদের সাথে। তাই মন খারাপ। এই অবস্থায় ছাত্র-ছাত্রীদের পাশে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আমতা শাখার বিজ্ঞান কেন্দ্র। ছাত্র ছাত্রীদের মনের কথা ভেবে তারা হাওড়া জেলার ছোটমহড়া তারাপদ উচ্চ বিদ্যালয়ে আয়োজন করে দু’দিন ব্যাপী গ্ৰীষ্ণকালীন বিজ্ঞান শিবির। শিবিরের মূল উদ্দেশ্য ছাত্র ছাত্রীদের হাতে কলমে আনন্দের মাধ্যমে বিজ্ঞান শিক্ষা এবং পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্ৰহণ। শিবিরে ঘরোয়া উপায়ে সূর্য ও সৌরকলঙ্ক পর্যবেক্ষণের আসর। সহজ উপায়ে গণিত, রসায়ন ও পদার্থবিজ্ঞানের পাঠ এবং সূর্য ও সৌরকলঙ্কের রহস্যময় জগৎ জেনে, ছাত্র ছাত্রীরা পায় অনাবিল আনন্দ। কম সময়েই তাদের মধ্যে গড়ে ওঠে যুক্তিবাদী মন ও মনন এবং বৈজ্ঞানিক মেজাজ। অভিনব এই বিজ্ঞান শিক্ষার আসরে অংশ নেয়,অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণীর, আমতার ৮ টি স্কুলের ৪০ জন ছাত্র ছাত্রী।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Powered by Joinchat