স্কুল চালু রেখে দুয়ারে সরকার ক্যাম্প নজির স্থাপন সমষ্টি উন্নয়ন আধিকারিকের

অভিজিৎ হাজরা, হাওড়া: আগামী ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ২০২৩ এর আগে সাড়া রাজ্যের সঙ্গে হাওড়া জেলায় শুরু হয়েছে ‘ দুয়ারে সরকার ‘ শিবির। চলবে আগামী ৩০ শে নভেম্বর ২০২২ পর্যন্ত। আগের বারের মতোই এবারও কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নানান প্রকল্প ও পরিষেবার সুযোগ পাবে। হাওড়া গ্ৰামীণ জেলার আমতা ১ নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত খোশালপুর গ্ৰাম পঞ্চায়েতে ‘ দুয়ারে সরকার ‘ শিবির অনুষ্ঠিত হল খোশালপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে।

এবারের ‘ দুয়ারে সরকার ‘ প্রকল্পে বিদ্যুৎ অর্থাৎ বাড়িতে বৈদ্যুতিক লাইন সংক্রান্ত বিভিন্ন বিষয় ও পাট্টা জমি দেওয়া ও নেওয়া পরিমাণ,আধার কার্ড সংক্রান্ত এই সমস্ত বিষয়গুলি সংযোজন করা হয়েছে। খোশালপুর গ্ৰাম পঞ্চায়েতে খোশালপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে জনহিতকর  প্রকল্প শিবিরে জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।  শিবির পরিদর্শন করেন আমতা ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক।

খোশালপুর গ্ৰাম পঞ্চায়েতে খোশালপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ‘ দুয়ারে সরকার ‘ শিবির টি বিদ্যালয় চালু রেখে – ছাত্র – ছাত্রীদের পঠন – পাঠনের কোন ব্যাঘাত না ঘটিয়ে,মাইক ব্যবহার না করে, জনগণের কোলাহল মুক্ত রেখে  শিবিরটি সাফল্য মন্ডিত করে এক অনন্য নজির স্থাপন করলেন আমতা ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। সমষ্টি উন্নয়ন আধিকারিকের এই নজির স্থাপন করার জন্য খোশালপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,খোশালপুর গ্ৰামবাসীবৃন্দ সহ অন্যান্য গ্ৰামের বাসিন্দারা প্রশংসা করেন।

error: Content is protected !!
Powered by Joinchat