মাতৃ আরাধনার সঙ্গে সামাজিকতার দৃষ্টান্ত

নিজস্ব সংবাদদাতা, হুগলি: কবিগুরু বলেছিলেন,”ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা”- অর্থাত্‍ কবিগুরু বুঝেছিলেন আমাদের সমাজে পরিবর্তন আনতে পারে এমমাত্র নবীন প্রজন্মই। আর এই কথাটাকে স্বার্থক রূপদান করল হুগলি জেলার গঞ্জ শহর শেওড়াফুলি সরকার পাড়ার একঝাঁক তরুণ তাঁদের শ্যামামায়ের আরাধনায়।

শুধুমাত্র মাতৃ আরাধনা নয়, মাতৃ আরাধনার সঙ্গে সঙ্গে সমাজের সেই সকল মানুষগুলির জন্য কিছু করার ভাবনায় ভাবিত হয়ে তাঁরা আয়োজন করেছিল সমাজের বেশ কিছু দুঃস্থ মানুষদের আসন্ন শীতের মরশুমের জন্য কম্বল এবং বেশ কিছু দরিদ্র মা’কে শাড়ি তুলে দিলেন। তাঁদের এই কাজে তাঁদের পাশে থেকে সমান ভাবে উত্‍সাহ দিয়ে গেছেন স্থানীয় পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলার মহুয়া ভট্টাচার্য্য, মা এর স্বপ্ন’র অন্যতম প্রধান কর্ণধার দীপঙ্কর মুখোপাধ্যায় সহ প্রফেসর ডঃ সুব্রত শাস্ত্রী সহ ওই এলাকার মানুষজন।

আর যে সবুজের দল এই কাজে ব্রতী হয়েছিল তাঁরা হল অর্ঘ অধিকারী, শুভেন্দু চ্যাটার্জী, শান্তনু চ্যাটার্জী, সুমন্ত্র সিংহ রায়, অধিরাজ আদিত্য, অর্ণব দত্ত, গোপাল ব্যানার্জী, সৌম্যদ্বীপ কুণ্ডু, অরিজিত্‍ আদিত্য, রাজকুমার মল্লিক, অভিষেক ভাণ্ডারী, তমাল আদক।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading