শিক্ষাদানের সঙ্গে সামাজিকতার অনন্য নিদর্শন হুগলির স্কুলে

\নিজস্ব সংবাদদাতা, হুগলি: বিদ্যালয় যে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা দান করেই তাঁদের দায়িত্ব ও কর্তব্য শেষ করে না, সমাজের সকল স্তরের মানুষদের জন্যও প্রতিটা বিদ্যালয়ের একটা কর্তব্য ও দায়িত্ব বর্তমান তা প্রমাণ করল হুগলির এঞ্জেলস এডেন ছোটদের স্কুল। গত ২৮ আগস্ট ২০২২ উত্তরপাড়ার পূজা গঙ্গা কমপ্লেক্সে এই স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এলাকার দুঃস্থ নাগরিকদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এই শিবিরে প্রায় ১৬০ জন দুঃস্থ নাগরিকদের চক্ষু পরীক্ষা করা হয় এবং তাঁদের চশমা প্রদান ও প্রয়োজনে চক্ষু অপারেশনের ব্যবস্থাও করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন বি.সি.মিশ্র,  রেক্টর সুদীপ্তা বোস,  প্রিন্সিপাল সনিতা রায়, নিতু চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয় আগামী ১০ সেপ্টেম্বর ২০২২, এই স্কুলেই সাধারণ মানুষদের জন্য বিনামূল্যে করোনার ভ্যাকসিন প্রদান করা হবে।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading