অভিনব বই প্রকাশ অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা, হুগলি: হুগলি জেলার চুচুঁড়া স্টেশনের দেবদারু তলার আমরা কজনের সদস্যরা ভিন্ন কর্মসূচীর মাঝে হুগলী জেলার তথ্য সম্বলিত বই প্রকাশ করে সকল অবসরপ্রাপ্ত দের কী কাজ করা উচিত তা সকলকে জানান দিলো। ২৭ আগস্ট শনিবার দেবদারু তলায় একত্রিত হয়ে হুগলি জেলা পরিক্রমা বইটি প্রকাশ করলেন কবি অরুণকুমার চক্রবর্তী।

শতানীক পত্রিকার সম্পাদক নিত্যরঞ্জন দেবনাথ, অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট কবি সাহিত্যিকরা উপস্হিত ছিলেন। হুগলি জেলা পরিক্রমা পুস্তকটি অষ্টমবার শুধুমাত্র বইটি পাঠকদের গ্রহণ যোগ্যতার প্রমাণ দিচ্ছে বলে জানালেন বইটির সম্পাদক শ্যামলকুমার সিংহ। চুচুঁড়া স্টেশন দেবদারু তলার প্রবীণরা সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থেকে সাহিত্য বিষয়ক চিন্তাধারায় বই ও পত্রিকা প্রকাশ করে নতুন দিগন্তের সন্ধান দেবে বলে উপস্হিত ব্যক্তিবর্গ উল্লেখ করেন।

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading